হিন্দু-বৌদ্ধ-খিষ্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এ সম্মেলন ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড:নিম চন্দ্র ভৌমিক সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ ও সাবেক রাষ্ট্রদুত।
এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট ২আসনের এমপি আবু সাঈদ আল মাহমুদ স্বপন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এ্যাড: রানা দাশগুপ্ত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড:শামছুল আলম দুদু,এমপি ও নওগা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার,জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী,বাবু নির্মল কুমার চ্যাটার্জী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদ।
সমাবেশে জেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক রতন কুমার খার উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন কালাই উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ মুনিশ চৌধরী, পাঁচবিবি উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সুনিল রায়,সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মন্ডল প্রমুখ।
এসএইচ





