আসন্ন ২০১৯ সালের পবিত্র হজ পালন করতে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৮৯ হাজার ৫০৫ জন বাংলাদেশি হজযাত্রী। শুক্রবার দিবাগত রাত পর্যন্ত আরও ৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে এ নিয়ে এ বছর মৃতের সংখ্যা দাড়ালো ১৭ জনে। এর মধ্যে মক্কায় ১৪, মদিনায় ২ এবং জেদ্দায় ১জন। এদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ২ জন নারী।

হজ মিশন সূত্রে জানা গেছে, ২৭ জুলাই পর্যন্ত বাংলাদেশ বিমানের ১৩১টি এবং সৌদিয়ার ১১৭ মোট ২৪৮টি ফ্লাইটে করে সরকারি ব্যবস্থাপনার ৫ হাজার ১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৮৪ হাজার ৪৮৬ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

সবশেষ মারা যাওয়া পাচঁ বাংলাদেশি হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মো. ইদ্রিস আলী (৬২), টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার এমএম লুৎফর রহমান (৬৪), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ফায়েজ উল্লা (৬৫), নাটোর জেলার লালপুর উপজেলার মো. জাহাঙ্গীর হোসাইন (৬৯) এবং বরিশাল জেলার মুলাদী উপজেলার মো. আব্দুল খালেক (৬৪)।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮ টি।

এবিসিদ্দিক