২৫ ডিসেম্বর শুভ বড় দিন উপলক্ষ্যে খ্রীষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

আজ ২৪ ডিসেম্বর এ বিবৃতি প্রদান করেন।

তিনি বলেন, ২৫ ডিসেম্বর খ্রীষ্টান সম্প্রদায়ের শুভ বড় দিন। তাদের নিকট এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। বাংলাদেশের জনগণ সকল সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও আবেগ অনুভূতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।

তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সকল সম্প্রদায়ের মানুষ সুখে-শান্তিতে বসবাস করে আসছে।

এ দেশের সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকার ও স্বাধীনতা সংবিধান কর্তৃক সংরক্ষিত। আমরা সকল ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল।

ধর্মীয় আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে সুখ-শান্তি ফিরিয়ে আনা সম্ভব। তাই আগামীকাল ২৫ ডিসেম্বর খ্রীষ্টান সম্প্রদায়ের শুভ বড় দিন উপলক্ষ্যে আমি তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং শান্তি ও কল্যাণ কামনা করছি।”

এসএইচ