সারাবিশ্বের মুসলমানদের ঈদুল আজহা ও হজের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট আলেম ও বিশ্বখ্যাত ইসলামী স্কলার মাওলানা তারিক জামিল।

গতকাল শনিবার (০৯ জুলাই) রাতে এক টুইট বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

টিইট বার্তায় তিনি বলেন, ঈদুল আজহার দিনটি আমাদের সামনে ইবরাহিম আ:-এর সুন্নত ও ত্যাগের ইতিহাসকে তাজা করে দেয়। এই ইবাদত আমাদের জন্য আল্লাহতায়ালার সন্তুষ্টির পথ খুলে দেয়।

তিনি বলেন, আল্লাহ তায়ালা হাজিদের হজ কবুল করুন এবং আমাদের ইবাদত ও কোরবানি কবুল করুন। সূত্র : টুইটার।

এবিএস