সৌদি আরবে আজ শনিবারঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আজ ফজর নামাজ আদায় করে হাজিরাসূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পূর্বে শয়তানকে পাথর মারার পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করবেন।
যারা হজে যাননি তারা ঈদের নামাজ আদায় করে পশু কোরবানি করবেন। সৌদি আরবে সাধারণত উট, ভেড়া ও দুম্বা কোরবানি দেয়া হয়। তবে প্রবাসীরা গরু ও ছাগল কোরবানি করে থাকেন।
ঈদ উপলেক্ষ নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। রাস্তা-ঘাট শপিংমল, হোটেল, রেস্টুরেন্টগুলো সেজেছে নতুন সাজে। বিভিন্ন জায়গায় ঈদের শুভেচ্ছা সম্বলিত প্লাকার্ড শোভা পাচ্ছে। প্রবাসীদের মাঝে লক্ষ্য করা গেছে অন্য রকম উৎসাহ উদ্দীপনা।
এআর





