ইতিমধ্যে হজের জন্য ৬৬ হাজার ৩৭৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এইরকম লাখ লাখ হজযাত্রীর কণ্ঠে কয়েকদিন পরেই উচ্চারিত হবে 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক'।
হজে স্বাভাবিকভাবে আত্মীয়-স্বজন ও দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়ে। আর এ জন্য সৌদি বাদশাহর পক্ষ থেকে হজযাত্রীদেরকে প্রদান করা হবে ১০ লাখ সিম ও ফ্রি ইন্টারনেট সেবা।
যারা হজ পালনকালীন সময়ে দেশের পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করতে চায়, তাদেরকে এ সেবা দেয়া হবে।
জেদ্দাহ বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরেই এই সেবা দেওয়া হচ্ছে। একটি বিশেষ প্রতিনিধি দল হাজীদের সিম কার্ড ও ফ্রি ইন্টারনেট সেবা প্রদানে পুরো হজ মৌসুমজুড়ে সক্রিয় থাকবে।
এদিকে সারাবিশ্ব থেকে আগত পবিত্র হজ পালনকারী হাজীদের সর্বোচ্চ সেবা প্রদানে সর্বাত্মক সহযোগিতা ও সুবিধা-অসুবিধা সার্বিক সহায়তা প্রদানের চূড়ান্ত পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরব হজ কর্তৃপক্ষ।
জেড





