পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়া তিন বাংলাদেশি হজ্জযাত্রীর মৃত্যু হয়েছে।
মরহুম হজ্জযাত্রীরা হলেন, ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটের আব্দুস সালাম (৭৮) ও পিরোজপুরের মাসেমপুর ধোপাবাড়ীর শাহজাহান শিকদার (৭১)।
শাহজাহান শিকদার শুভ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় হজে্জ গিয়েছিলেন। তার পাসপোর্ট নম্বর বিবি০৩৯৩০৪৭। আর আব্দুস সালাম গিয়েছিলেন সঞ্জরি ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে। তার পাসপোর্ট নম্বর বিবি০৩০৭০২২ ।তারা দুইজন ৬ সেপ্টেম্বর শনিবার মক্কায় মারা যান। দু’জনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এর আগে ১ সেপ্টেম্বর মোছাম্মাৎ মাসুদা খাতুন (৮২) নামে এক বাংলাদেশি হজ্জযাত্রী বার্ধক্যজনিত কারণে মক্কায় মারা যান।তিনি এহসান এয়ার ট্রাভেলসের অধীনে হজ করতে সৌদি আরব যান। তার পাসপোর্ট নাম্বার বিএ০৭৫৪৯৮১। পিলগ্রীম আইডি০৭৫২২৪৮। মাসুদা খাতুনের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জে।
এবছর হজ্জফাইট শুরুর পর থেকে এ পর্যন্ত ৩ বাংলাদেশি হজ্জযাত্রী সৌদি আরবে মারা গেলেন।
ঢাকা,৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম,এসআর





