হজ পালনে সৌদি আরব এসে মোহাম্মদ শাহাজান সিকদার (৭১) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।

শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ৪৫মিনিটে মক্কার মিসফালা এলাকায় তিনি মারা যান। তার মৃত্যুর মধ্য দিয়ে এ বছর সৌদি আরবে হজ করতে আসা দ্বিতীয় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

শাহাজান সিকদার শুভ ইন্টারন্যাশনালের মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব আসেন। তার পাসপোর্ট নম্বর বিবি-০৩৯৩০৪৭। তিনি পিরোজপুর সদর উপজেলার বাসিন্দা। এর আগে গত ৩ সেপ্টেম্বর মাসুদা খাতুন (৮২) নামে এক বাংলাদেশি নারী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

ঢাকা, ৭ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর