পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও শেষ জামাত সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

ঈদের দিন সকাল ৮টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনস্থ দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিগণ জামাতে অংশ নেবেন।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ