রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে কয়েকদিন অবস্থান করেও সৌদি আবরে যাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না পাঁচ শতাধিক হজযাত্রী তাদের কাছে ভিসাও আছে কিন্তু টিকিট নেই। যার ফলে হজ পালনে সৌদি আরবে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট হজ এজেন্সির মালিকরা বলছেন, বিমান ভাড়া, সৌদি আরবে বাসা ভাড়াসহ আনুষঙ্গিক খরচের টাকা হাব অফিসে জমা দিয়েও টিকেট মিলছে না। এ কারণে হজযাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

এ ব্যাপারে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শেখ আবদুল্লাহ বলেন, ‘যাদের ভিসা হয়েছে কিন্তু এখনও টিকিট হয়নি তাদের টিকিদের জন্য কাজ করছি। আজকের মধ্যে তারা যেতে পারবেন।’

সোমবার বাংলাদেশ বিমানের দু’টি ফ্লাইট আছে। আর এ দু’টিই বাংলাদেশ থেকে যাওয়া শেষ ফ্লাইট। বিকেল ৪টায় একটি অপরটি ৪টা ৪০মিনিটে বাংলাদেশ বিমানের শেষ হজ ফ্লাইট।

এদিকে সকাল ১১টা পর্যন্ত হজ অফিসে সহকারী পরিচালক আসেননি। কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও দেখা যায়নি।

এআই