মাগুরায় দিনব্যাপী 'সাইবার অপরাধ ও নিরাপত্তা বিষয়ক' কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মাগুরা ৪ উপজেলার নির্বাহী অফিসার, থানার ওসি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ ৫০ জন অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মাসুদ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম-সচিব মো. বিল্লাল হোসেন।
কর্মশালায় জানানো হয়, সাইবার জগতকে ঘিরে বর্তমানে দেশে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে ঝুকির দিক দিয়ে বাংলাদেশে এর রিস্ক শতকরা ৬৪ শতাংশ।
এছাড়া দেশের প্রায় ৫ লক্ষ্য ওয়েবপেজে হ্যাকিং টুল আছে। সাইবার অপরাধকে নির্ণয় এবং আইনের আওতায় আনার জন্য প্রযুক্তির ব্যবহারকে তরান্বিত  করার পাশাপাশি এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির  লক্ষ্যে এ কর্মশালা আয়োজন করা হয়।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]