সোনির দামি ট্যাবলেট এক্সপিরিয়া জেড২ এবার ভারতে অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে৷যদিও বিশ্বের অন্যান্য বেশ কিছু দেশে এটি অনেক আগে থেকেই পাওয়া যাচ্ছে৷
ভারতের সোনির এই ট্যাবলেট ৪জি এলটিই ভারিয়েন্টে ৪৯,৯০০ টাকায় পাওয়া যাবে৷ এই ট্যাবলেটটিকে সোনির অফিশিয়াল ওয়েবসাইটেও লিস্টেড করা হয়েছে যদিও এখনও পর্যন্ত ওয়াই ফাই ভ্যারিয়েন্ট ট্যাবলেটকে সোনি লিস্টে সামিল করেনি৷
সোনি এক্সপিরিয়া জেড২ ট্যাবলেটকে ফেব্রুযায়ী মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লঞ্চ করা হয়েছিল৷ সোনির এই ট্যাবলেটটি এক্সপিরিয়া জেড সিরিজের আগামী ট্যাবলেট৷ এই ট্যাবলেটের বিভিন্ন ফিচারগুলি হল:
অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট৷
১০.১ ইঞ্চি ফুল এইচডি স্ক্রিন৷
ডিজিটাল নাইস ক্যান্সিলেশন টেকনোলজি৷
২.৩ গিগাহার্ৎজ কোয়াডকোর ক্ব্যালকাম স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর৷
৩ জিবি র্যাম, ওয়াটার প্রুফ৷
৪জি এলটিই, ওয়াই-ফাই, ডিএলএনএ, ব্লুটুথ৷
১৬ জিবি ইন্টারনাল মেমোরী ও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৬৪ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যেতে পারে৷
৮.১ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ২.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷
৬০০০ এসএএইচ ব্যাটারি৷ ২জিতে ১২৬০ ঘন্টা ও ৩জি তে ১২০০ ঘন্টার টকটাইমের সুবিধা রয়েছে৷
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





