লালমনিরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে ৩ দিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আবু সালেহ মোহাম্মদ আবু সাঈদ দুলাল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশষে অতিথি ছিলেন এড: মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম, কে এম মোর্শেদ, নাইমুজ্জামান মুক্তা।
মেলার আয়োজন করেন এটু আই  প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়, ও জেলা প্রশাসক লালমনিরহাট।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় জেলার সকল ই- তথ্য  সেবা  কেন্দ্রে অংশগ্রহন করেন। সেবা কেন্দ্রগুলো মাল্টিমেডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদর্শন করেন।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজিবিডি.কম) // জেআই[/b]