চারদিকে স্মার্ট ফোনের ছড়াছড়ি। বহু নামকরা কোম্পানি তাদের নজরকাড়া সব স্মার্ট ফোন বাজারে এনেছে। তবে এবার কোরিয়া, জাপান এবং তাইওয়ানের সঙ্গে পাল্লা দিতে চীনের বেইজিং-ভিত্তিক জিয়াওমি তাদের মোবাইল আনছে আন্তর্জাতিক বাজারে। এত সব স্মার্ট ফোনের মধ্যেও জিয়াওমির এমআই ৩ মোবাইল ফোনটি বাজারে ক্রেতারদের কাছে চাহিদার বস্তু হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।
অ্যালুমিনিয়াম কেসের মধ্যে এনভিডিয়া, কোয়ালকম এবং সনির শক্তিশালী সব জিনিসপত্রে ঠাসা জিয়াওমি এমআই ৩ ফোনটি বহুক্ষণ চালু থাকবে শক্তিশালী ব্যাটারির কল্যাণে। মোবাইলে নিজস্ব অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে যার নাম এমআইইউআই। খোদ অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক এর প্রশংসা করেছেন।
জিয়াওমির এ ফোন আয়তাকার যা মাত্র ৮.১ মিলিমিটার পুরু। পাঁচ ইঞ্চি এইচডি মানের (১৯২০x১০৮০) এলসিডি পর্দায় রয়েছে আইপিএস (ইন প্লেন সুইচিং) প্রযুক্তি। চমৎকার ব্রাইটনেস রয়েছে যা কোণা থেকেও পরিষ্কার দেখা যায়।
এইচটিসি, স্যামসাং, এলিজির মতো এর কাস্টম ইন্টারফেস রয়েছে। হাজার হাজার অরিজিনাল থিম সরবরাহ করা হবে।
সনির এক্সমোর সেন্সরের ১৩ মেগাপিক্সেল ক্যামেরা তার ডুয়াল এলইডি ফ্ল্যাশ দিয়ে তুলবে যেকোনো মোবাইলের চেয়ে ঝকঝকে ছবি। ওয়াইড অ্যাঙ্গেলের ২৮ এমএম লেন্স যুক্ত রয়েছে এতে।
সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলো রয়েছে মোবাইলটির কেসের ভিতরে। প্রসেসরটি হবে এনভিডিয়ার ১.৮ গিগা কোয়াড-কোর টেগরা ৪ চিপ অথবা আধুনিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০। এর সঙ্গে যোগ দিচ্ছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি আভ্যন্তরীণ মেমোরি। আর ৩০৫০ এমএএইচ ব্যাটারি রীতিমতো বিস্ময়কর যা ট্যাব বা ভিন্ন কাজে ব্যবহৃত মোবাইলে ব্যবহার করা হয়।
চীনের বাজারে এক হাজার ৯৯৯ ইয়েন দামে (ইউএস ৩২৭ ডলার) বেশ দাপটের সঙ্গে চলছে জিয়াওমি এমআই ৩ যেকোনো সময় দেখা দিবে ইউএস মার্কেটে। সূত্র:ইন্টারনেট।
[b]ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
বাজারে আসছে উচ্চমানের স্মার্ট ফোন জিয়াওমি এমআই ৩
চারদিকে স্মার্ট ফোনের ছড়াছড়ি। বহু নামকরা কোম্পানি তাদের নজরকাড়া সব স্মার্ট ফোন বাজারে এনেছে। তবে এবার কোরিয়া, জাপান এবং তাইওয়ানের সঙ্গে পাল্লা দিতে চীনের বেইজিং-ভিত্তিক জিয়াওমি তাদের মোবাইল আনছে আন্তর্জাতিক বাজারে।





