টুইনমস স্মার্ট ফোনে বিশেষ অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। কোয়ার্ড কোর ১.২ গিগাহার্টজ সম্পন্ন এই স্মার্ট ফোনের ফিচারসমূহের মধ্যে রয়েছে এন্ড্রয়েড ৪.২ জেলিবিন অপারেটিং সিস্টেম, ডুয়াল ব্যাটারি, ৫ ইঞ্চি হাইডেফিনিশন ডিসপ্লে, ১ গিগাবাইট র্যাপম।
এই স্মার্ট ফোনের খুচরা মূল্য ১৭ হাজার ৯শ টাকা থেকে ১৬ হাজার ৯শ টাকা নির্ধারণ করা হয়েছে।
টুইনমস স্মার্টফোনে ৪ গিগাবাইট মেমোরি, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফ্ল্যাশ লাইট, জি সেন্সর, ম্যাগনেটিক সেন্সর, মাইক্রো ইউএসবি পোর্ট, এফএম রেডিও, থ্রিজি ভিডিও কল সুবিধা, ভয়েস রেকর্ডার, ব্লুটুথ এবং ওয়াইফাই সুবিধা।
৯.৮ মিলিমিটার স্লিম টুইনমস এর এই মোবাইল ফোনটির অন্যতম মৌলিক ফিচার হচ্ছে এর ডুয়াল ব্যাটারি সুবিধা।
অর্থাৎ, লিথিয়াম ব্যাটারির (১৭০০ এমএএইচ) চার্জ শেষ হয়ে গেলেও ভেতরের ইন্টারর্নাল লি-পলিমার (১১০০ এমএএইচ) ব্যাটারি দিয়ে প্রয়োজনীয় সকল ধরনের কাজ করা যায়।
ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//টিআই
টুইনমস স্মার্টফোনে বিশেষ ফিচার
৯.৮ মিলিমিটার স্লিম টুইনমস এর এই মোবাইল ফোনটির অন্যতম মৌলিক ফিচার হচ্ছে এর ডুয়াল ব্যাটারি সুবিধা। অর্থাৎ, লিথিয়াম ব্যাটারির (১৭০০ এমএএইচ) চার্জ শেষ হয়ে গেলেও ভেতরের ইন্টারর্নাল লি-পলিমার (১১০০ এমএএইচ) ব্যাটারি দিয়ে প্রয়োজনীয় সকল ধরনের কাজ করা যায়।
স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
স্মার্টফোন ব্যবহারে আরও আধুনিক ও পার্সোনালাইজড অভিজ্ঞতা দিতে পরীক্ষামূলক এজেন্টিক এআই অ্যাসিস্ট্যান্ট ‘এলা ক্ল’ (EllaClaw) উন্মোচন করেছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। নতুন এই এআই অ্যাসিস্ট্যান্ট সাধারণ চ্যাটবটের মতো কেবল প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী ডিভাইসের নিয়ন্ত্রণ, দৈনন্দিন কাজ সহজ করা এবং বিভিন্ন অ্যাপের মধ্যে সমন্বয় রেখে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম।
ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ ভালো নাকি খারাপ
বর্তমানে বাজারে আসা বেশিরভাগ স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপেই ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করা হচ্ছে। ফলে অনেকেই প্রয়োজনে ল্যাপটপের চার্জার দিয়ে ফোন চার্জ করতে চান। কিন্তু এতে কি ফোনের ব্যাটারির কোনো ক্ষতি হতে পারে? বিশেষজ্ঞদের মতে, সঠিক ধরনের চার্জার ব্যবহার করলে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ স্মার্টফোন ও ইন্টারনেট সেবা সাশ্রয়ী করার আহ্বান প্রধানমন্ত্রীর
সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সহজলভ্য দামে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে এবং ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করতে হবে।
Sony's Xperia 1 VIII শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে
বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের নতুন সংস্করণ ‘এক্সপেরিয়া ১ ভিআইআইআই’ উন্মোচন করেছে। ফটোগ্রাফি প্রেমীদের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এআই প্রযুক্তি এবং বিশাল আকৃতির ক্যামেরা সেন্সর।
গরমে যেভাবে স্মার্টফোনের যত্ন নিলে কমবে বিস্ফোরণের ঝুঁকি
গ্রীষ্মের তীব্র তাপদাহ শুধু মানুষের শরীরের জন্যই নয়, ক্ষতিকর হতে পারে স্মার্টফোনের জন্যও। বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইসগুলোর একটি। ব্যাংকিং, যোগাযোগ, কাজ, বিনোদন সবকিছুই এখন অনেকটা ফোননির্ভর। কিন্তু অতিরিক্ত গরমে ফোনের ব্যাটারি, প্রসেসর এবং অভ্যন্তরীণ যন্ত্রাংশ মারাত্মক চাপে পড়ে। অনেক সময় অতিরিক্ত তাপের কারণে ফোন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, ব্যাটারি ফুলে ওঠা এমনকি বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে।
















