সার্চ ইঞ্জিন ইয়াহু প্রায় ১৬০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। বিনিয়োগকারীদের দাবির মুখে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ত্রৈমাসিক আয়ের প্রতিবেদন প্রকাশকালে এ ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছে দ্য ওয়াল র্স্ট্রিট জার্নাল।

বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত সূত্রকে উদ্ধৃত করে জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার ব্যয় কমানোর একটি পরিকল্পনা করেছেন। এতে ১৫ শতাংশ অর্থাৎ প্রায় ১৬০০ কর্মী ছাঁটাই অন্তর্ভুক্ত রয়েছে।

গত ডিসেম্বরে ইয়াহুতে বিনিয়োগকারী স্প্রিংআউল ৮০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই ও নির্বাহী প্রধান মেয়ারকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছিল।

অন্য বিনিয়োগকারী স্টারবোর্ড বলেছে, গত তিন বছরের প্রচেষ্টা এবং লাখ লাখ ডলার ব্যয় সত্ত্বেও গ্রহণযোগ্য কোন ফলাফল আসেনি। মুনাফা ব্যাপকভাবে কমে গেছে। তাই গুরুত্বপূর্ণ পরিবর্তন খুবই প্রয়োজন।

ওএফ