গ্যালাক্সি নোট ৭ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার পর ওয়াশিং মেশিন নিয়েও এখন খানিক বিপাকে স্যামসাং। বাজার থেকে প্রায় ৩০ লাখ ওয়াশিং মেশিন ফিরিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি, কারণে সেগুলো বিস্ফোরিত হতে পারে। শুক্রবার এ ঘোষণা দেয়া হয়েছে স্যামসাংয়ের পক্ষ থেকে।
স্যামসাংয়ের ওয়াশিং মেশিন বিস্ফোরণের খবর প্রথম আসে গেল আগস্টে। টেক্সাসের একজন তখন অভিযোগ করেছিলেন, তার ওয়াশিং মেশিনটি বিস্ফোরিত হয়েছে।
সম্প্রতি প্রায় ১০ লাখ গ্যালাক্সি নোট ৭ ফোন ফিরিয়ে নিতে হচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটিকে। গেল সেপ্টেম্বরেই সারা বিশ্বের সব গ্যালাক্সি নোট ৭ ব্যবহারকারীকে ওই ফোন ব্যবহার বন্ধে করে দিতে অনুরোধ জানানো হয় স্যামসাংয়ের পক্ষ থেকে।
এমএনজে





