বিনা অনুমতিতে একটি উড়োজাহাজ আকাশে উড়াল দেওয়ার পর যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১০ আগস্ট) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরের প্রধান বিমানবন্দরের‘চুরি’যাওয়া উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে উড়োজাহাজটির পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার খবর দিয়েছে। বিবিসি এখনও বিষয়টি নিশ্চিত হতে পারেনি।
এমবি





