মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে দুই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক-৬ নামে লঞ্চটি। লঞ্চ ডুবির সময় মোবাইলে ধারণ করা ভিডিও টাইমনিউজবিডি ডটকমের পাঠকদের জন্য উপস্থাপন করা হল।
সোমবার বেলা ১১টার দিকে কাওড়াকান্দি থেকে মাওয়া যাওয়ার সময় নদীর লৌহজং টার্নিং পয়েন্টে তীব্র স্রোতের মধ্যে লঞ্চটি ডুবে যায়।
এ সময় পাশ দিয়ে যাওয়া একটি ফেরি থেকে মোবাইল ফোনে একজন এই ভিডিওটি ধারণ করেন। পরে সেটি গণমাধ্যমকর্মীদের হাতে আসে।
ঢাকা,৪আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





