শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্টে সিরিজের শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে ভারত। তবে শুরুতে বিপদে পড়ে যাওয়া ভারতের ম্যাচ এখন বন্ধ আছে।
শুক্রবার কলম্বোর সিনহালিজে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড ১৫ ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ৫০ রান সংগ্রহ করেছেন।
ক্রিজে আছেন পুজারা ১৯ ও কোহলি ১৪। তবে মাঠ ভেজা থাকার কারণে এখন খেলা বন্ধ আছে।
এদিন টস জিতে শুরুতে ফিল্ডিং বেছে নেয় শ্রীলঙ্কা। বল হাতে শুরুতেই দাপট দেখায় লঙ্কান বোলাররা।
প্রথম ওভারেই দ্বিতীয় বলেই লোকেশ রাহুলকে বোল্ড করে দিয়ে সাজঘরে পাঠান প্রাসাদ। দলীয় ২ রানে প্রথম উইকেট হারানো ভারতের উপর দলীয় ১৪ রানে আঘাত হানেন প্রদীপ। এবার আজিঙ্কায় রাহানেকে (৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।
জেডআই





