ভারতের কাছে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে দেশে ফেরার আগেই অ্যালিস্টার কুকের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল ব্রিটিশ মিডিয়ায়। এই চাপটা এখান থেকে না বরং বাংলাদেশ সফর থেকে। কুক তখন বলেছিলেন, দেশে ফেরার পর একটু সময় নিয়ে নিজের সিদ্ধান্তটা জানাবেন।

সব দিক বিবেচনা করে নিজে থেকেই ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়ে সোমবার নিজের সিদ্ধান্তটাও জানিয়ে দিলেন কুক। তবে নেতৃত্ব ছাড়লেও দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন ৩২ বছর বয়সী এই ওপেনার।

কাল আনুষ্ঠানিক ঘোষণা এলেও অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত আগের দিনই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রাভসকে জানিয়ে দিয়েছিলেন কুক। গ্রাভস ও ইসিবির ক্রিকেট পরিচালক অ্যান্ড্র– স্ট্রাউসের সঙ্গে এ নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে তার।

টেস্টে পাঁচ বছর দেশকে নেতৃত্ব দেয়ার পর নিজের ও দলের সম্মিলিত স্বার্থেই সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছে কুককে। ইংল্যান্ডের অধিনায়ক হওয়া এবং পাঁচ বছরের বেশি সময় ধরে টেস্ট দলকে নেতৃত্ব দেয়াটা আমার কাছে ছিল সম্মানের। সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়াটা তাই ছিল ভীষণ কঠিন। কিন্তু আমি জানি, আমার জন্য এটাই সঠিক সিদ্ধান্ত এবং দলের জন্য এটাই সঠিক সময়।’

কুকের পদত্যাগপত্র গ্রহণ করার পর এবার ইংল্যান্ডের ৮০তম টেস্ট অধিনায়ক বেছে নেয়ার প্রক্রিয়া শুরু করবে ইসিবি। কুকের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দলের সেরা ব্যাটসম্যান জো রুট। স্ট্রাউস জানিয়েছেন, ২২ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। ২০১২ সালের আগস্টে স্ট্রাউসের অবসরের পর পাকাপাকিভাবে টেস্ট দলের নেতৃত্ব কুকের হাতে তুলে দেয়া হয়েছিল।

জেড