শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই ২০০ রান পার করতে পারেনি বাংলাদেশ। তবে শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে লংকানদেরকে ২৪১ রানের টার্গেট বেধে দিয়েছে স্বাগতিকরা।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে যায় বাংলাদেশ। আর প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করেছে তারা।
বাংলাদেশের ওপেনিং জুটির সমস্যা নতুন নয়। সমস্যার ধারাবাহিকতা বজায় ছিল এই ম্যাচেও। এনামুল (২) ও শামসুর রহমান (২৫) দ্রুতই আউট হয়ে গেলেও মুমিনুল ও মুশফিক দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু অবিশ্বাস্যভাবে মুমিনুলকে রান আউটের ফাদেঁ ফেলেন ভিথানাগে। মাঠ ছাড়ার আগে তিনি সর্বোচ্চ ৬০ রান করেছেন।
শেষ দিকে ১৩ বলে ২৩ রান করে আউট হয়েছেন সোহাগ গাজী। এর আগে ৩৮ রান করে সাজঘরে ফিরে যান নাসির হোসাইন। এছাড়া নাঈম ইসলামের ৩২ রান ও মুশফিকের ৩০ রানই উল্লেখযোগ্য। শ্রীলংকার বোলার ধাম্মিকা প্রাসাদ তিনটি ও সুরাঙ্গা লাকমাল দুটি উইকেট পান।