বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের পঞ্চম আসর শুরু হচ্ছে ৪ নভেম্বর। এবার আসরের পর্দা উঠবে সিলেটে।
অন্যান্যবারের মতো জমকালো কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছেনা এবছর। উদ্বোধনী দিনে বর্তমান বিপিএল চ্যাম্পিয়ান ঢাকা ডায়নামাইটস ও নতুন ফ্রাঞ্চাইজি সিলেট সিক্সার্সের ম্যাচের মধ্যদিয়ে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।
টি-টোয়েন্টির এবারের টুর্নামেন্টে আছে ৭টি দল। দলগুলো হলো-ঢাকা ডাইনামাইটস, রাজশাহী কিংস, খুলনা টাইটানস, রংপুর রাইডার্স, চিচাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সিক্সার্স।
ফাইনাল, দুটি কোয়ালিফাইয়ার ও একটি এলিমিনেটরসহ মোট ৪৬টি ম্যাচ হবে এবারের আসরে। লিগ পর্যায়ের প্রথম আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে ১৬টি ম্যাচ। লিগ পর্যায়ের আরো ১০টি ম্যাচ হবে চট্টগ্রামের জরুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। লিগের শেষ ৮টি ম্যাচ ও কোয়ালিফাই পর্বের ৪টি ম্যাচ হবে ঢাকায়।
দিনে সাধারণত দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হবে। তবে শুক্রবার ম্যাচ শুরু হবে যথাক্রমে দুপুর ২.৩০ ও সন্ধ্যা ৭.১৫ মিনিটে।
টিকেটের দাম
এবারের বিপিএল টিকেটের দাম রাখা হয়েছে ২০০ থেকে ২০০০ টাকার মধ্যে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ডের টিকেটের দাম পড়বে ২০০০ টাকা। এছাড়া ক্লাব হাউজ ৫০০, গ্রিন গ্যালারি ৪০০, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা।
ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকেট। এছাড়া সাউদার্ন স্ট্যান্ড ৩০০, ভিআইপি স্ট্যান্ড ও ক্লাব হাউজ ৫০০ ও গ্রান্ডস্ট্যান্ডের টিকেট পড়বে ২০০০ টাকা।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড ২০০০ টাকা, ক্লাব হাউজ ৫০০, ওয়েস্টার্ন গ্যলারি ৩০০, ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা।
টিকেট কোথায় পাওয়া যাবে
সিলেটের বিপিএল ম্যাচগুলোর টিকেট পাওয়া যাবে লাক্কাতুরায় সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়াম ও রিকাভীবাজারের সিলেট জেলা স্টেডিয়ামের সামনে।
ঢাকায় শেরে বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেইট, সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামের বুথে মিলবে টিকেট। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রবেশ পথে ও এমএ আজিজ স্টেডিয়ামে বসানো বুথ থেকেও টিকেট কেনা যাবে।
খেলার আগের দিন ও খেলার দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এসব কাউন্টার থেকে টিকেট কেনা যাবে। অনলাইনে টিকেট পাওয়া যাবে সহজ ডট কম, গেজেট বাংলা ডট কম ও সূর্যমুখি ডট কম ডট বিডি-এসব সাইটে।
জেড





