কিছুদিন আগই তুরস্কের ফুটবল ক্লাব আন্তালিয়াস্পরে যোগ দিয়েছেন ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল ইতো। এবার সেই ক্লাবে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনালদিনহো। আগামী সপ্তাহেই চূড়ান্ত চুক্তি সম্পাদন করা হবে বলে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গত চার বছরে তিনবার ক্লাব বদল করেছেন রোনালদিনহো। ব্রাজিলিয়ানর ক্লাব অ্যাথলেটিকো মিনিরো ছেড়ে গত মৌসুমে মেক্সিকান ক্লাব কুইরিতারোতে যোগ দেন তিনি। এক বছর বাদে আবারো নতুন ক্লাবে যোগ দেয়ার সিদ্বান্ত নিয়েছেন রোনালদিনহো।

এ ব্যাপারে ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে রোনালদিনহো নিজেই বলেন, ‘হ্যাঁলো, খুব শিগগিরই তুরস্কে তোমাদের সাথে দেখা হবে।’

আর ক্লাবের প্রেসিডেন্ট রোনালদিনহোর যোগদানের বিষয়ে বলেন, ‘রোনালদিনহোকে দলে নিতে আমরা সম্মত হয়েছি। খুব শিগগিরই তার সাথে অফিসিয়ালি চুক্তি সম্পন্ন করা হবে।’

জেডআই