বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস। মিরপুরে টস জিতে এখন ব্যাট করছে বরিশাল।
এবারের বিপিএলে ঢাকায় প্রথম পর্বে চার ম্যাচের তিনটিতে জিতেছিল বরিশাল। কিন্তু চট্টগ্রাম পর্বে তিন ম্যাচের তিনটিতেই হেরে যায় তারা। ঢাকায় ফিরেও তারা প্রথম ম্যাচে হেরেছে।
আজ চার ম্যাচের হারের বৃত্ত ভাঙতে পারবেন মুশফিক-শাহরিয়াররা? প্রথম দেখায় ঢাকার কাছে ৮ উইকেটে হেরেছিল বরিশাল। আজ মুশফিকদের জন্য ম্যাচটি তাই প্রতিশোধেরও।
অন্যদিকে ঢাকা কাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে। আজও জয়ের ধারা ধরে রাখতে চাইবেন সাকিব-ব্রাভোরা। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় ঢাকা আছে দুই নম্বরে। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে বরিশালের অবস্থান ছয়ে।
এমএনজে





