আইসিসি ২০১৫ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ওভারেই উইকেট শিকার করল অস্ট্রেলিয়া।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ২২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ক্রিজে আছেন গাপটিল ১৪ (১৭) ও কেন উইলিয়ামসন ৪ (১৬)।
এদিন উদ্বোধনী ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড করে ব্রেন্ডন ম্যাককালামকে সাজঘরে পাঠিয়েছেন অসি বোলার মিশেল স্টার্ক।
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালাম, কেন উইলিয়ামসন, রস টেইলর, গ্রান্ড ইলিয়ট, কোরি অ্যান্ডারসন, লুক রঞ্চি, ড্যানিয়েল ভেট্টরি, মাট হেনরি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারোন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস ফকনার, ব্রাড হ্যাডিন, মিশেল জনসন, মিশেল স্টার্ক ও জস হ্যাজেলউড।
জেডআই





