কোপা আমেরিকায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ড্র করে শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে।
রোববার চিলির স্টাডিও লা পোর্টাডা স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে উরুগুয়ে।
এদিন প্রথমার্ধেই গোল করতে সক্ষম হয়েছে উরুগুয়ে ও প্যারাগুয়ে। পরের অর্ধে কোনো গোল হয়নি। খেলার ২৯ মিনিটে হেডে প্যারাগুয়ের জালে বল পাঠিয়েছেন উরুগুয়ের গিমেনেজ। বিরতির এক মিনিট আগে প্যারাগুয়েকে সমতায় ফিরিয়েছেন ব্যারিস। বিশ্রামের পর গোল না হলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দু’দল।
জেডআই





