ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে ব্রাজিলিয়ান লিমা সান্তোসের শেষ মুহুর্তের গোলে জুভেন্টাসকে হারাল বেনফিকা। বৃহস্পতিবার রাতে প্রথম লেগের খেলায় ২-১ গোলে জয় পেয়েছে পর্তু্গিজ ক্লাবটি।
গত মৌসুমে ফাইনালে চেলসির কাছে হেরে যাওয়া বেনফিকা এই ম্যাচে প্রথমার্ধের শুরুতেই গোল করে। খেলার তিন মিনিটে হেড করে গোলটি করেনে ইজিকুইল গ্যারে।
ইনজুরির কারণে খেলতে না পারা জুভেন্টাসের তারকা মিডফিল্ডার আর্তুরো ভিদালকে সঙ্গে না পেয়ে কিছুটা চাপে পড়তে হয়। ম্যাচের ৭৩ মিনিটে গোলের দেখা পায় তারা। আর্জেন্টাইন কার্লোস তেভেজের গোল খেলায় সমতা ফেরায়।
কিন্তু খেলার ৮৪ মিনিটে লিমার অসাধারণ গোলে ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে বেনফিকা।
এদিকে অন্য ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে সেভিয়া।
খেলা
সেমির প্রথম লেগে হারল জুভেন্টাস
ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে ব্রাজিলিয়ান লিমা সান্তোসের শেষ মুহুর্তের গোলে জুভেন্টাসকে হারাল বেনফিকা। বৃহস্পতিবার রাতে প্রথম লেগের খেলায় ২-১ গোলে জয় পেয়েছে পর্তু্গিজ ক্লাবটি।