চারদিনব্যাপী এশিয়ান ট্যুর ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন-২০১৫’ গলফ টুর্নামেন্ট শুরু।

বুধবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে হোল নং-১ থেকে সিঙ্গাপুরের কো ড্যাং সান, বাংলাদেশের আফনান মাহমুদ মাহী ও মো. মুসা টি অফ করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল পৌনে ৮টা) হঠাৎ বৃষ্টিতে খেলা বর্তমানে বন্ধ রয়েছে।

একই সময় হোল নং-১০ থেকে টি অফ করেন শ্রীলঙ্কার ললিত কুমারা, সিঙ্গাপুরের গো কান ইয়ং ও বাংলাদেশের মো. নুর জামাল।

এসময় বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ ও জুনিয়র ডিভিশন গলফের প্রেসিডেন্ট মেজর জেনারেল মাসুদ রাজ্জাক উপস্থিত ছিলেন।

দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান সকাল সাড়ে ৭টায় হোল নং-১০ থেকে টি অফ করেছেন। এসময় তার সংঙ্গে টি অফ করেন ভারতের দিগ্বিজয় সিং ও থাইল্যান্ডের থাওর্ন উইরাচান্ত।

তিন লাখ ডলারের প্রাইজমানির এ গলফ টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।

২৪টি দেশের ১শ’ ৫৬ জন গলফার এ আসরে অংশ নিচ্ছেন। আসরে বাংলাদেশের হয়ে ৩১ গলফার প্রতিনিধিত্ব করছেন।

এমকে