চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের আগে রীতিমতো হুমকি দিয়েছিলেন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়ের ন্যুয়ের ৷ লিওনেল মেসিকে হুমকি দিয়ে তিনি বলছিলেন, মাঠে দেখাতে চান কে বস ৷ বাস্তবেও তাই ঘটল ৷বায়ার্ন মিউনিখ-বার্সেলোনা ম্যাচে গোটা দুনিয়া দেখল কে বস ৷ কোনো গরম গরম বক্তিতা নয় ৷

গোটা দুনিয়াকে দেখিয়ে দিলেন ন্যুয়ের নয়, তিনিই সেরা ৷ তিনি লিওনেল মেসি ৷ লিও মেসির জোড়া গোল৷ পাশাপাশি নেইমারের গোলের জন্য প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিল বার্সেলোনা ৷ নিজেদের মাঠে জার্মান দলটিকে নাস্তানাবুদ করে ৩-০ গোলে হারিয়ে দিল লুইস এনরিকের ছেলেরা ৷

যে দলে লিও মেসি-নেইমার-সুয়ারেজ রয়েছেন তাদের আটকানো যায় না ৷ বাস্তবে হলোও তাই ৷ এদিন শুরু থেকেই ইতিবাচক ছিল বার্সেলোনা ৷ একের পর এক আক্রমণে বায়ার্নকে নাজেহাল করে তোলে ৷ম্যাচের দশ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন সুয়ারেজ ৷ কিন্তু গোল করতে পারেননি উরুগুয়ের স্ট্রাইকারটি ৷ এরপর সুযোগ নষ্ট করেন নেইমার ।

তবে ১৮ মিনিটে এগিয়ে যেতে পারত বায়ার্নও ৷ কিন্তু ভাগ্যের জোরে বেঁচে গেছে বার্সা ৷ প্রথমার্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন নেইমার-সুয়ারেজরা ৷কিন্ত বায়ার্নের গোলের মুখ খুলতে পারেনি তারা ৷ বিরতির সময় ম্যাচের ফল গোলশূন্য ছিল ৷

বিরতির পরে অবশ্য অন্য চেহারায় দেখা গেছে মেসিদের৷ জেগে উঠেন লিও মেসি ৷ ৭৬ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন ৷ এই গোলের চার মিনিটের মধ্যেই ফের গোল করেন মেসি ৷ এবার চমৎকারভাবে রক্ষণের ফুটবলারদের ডজ করে ন্যুয়েরর মাথার ওপর লব করে বার্সার ব্যবধান বাড়ান ৷ ম্যাচের অতিরিক্ত সময়ে ফাঁকায় গোল করে নেইমার ৩-০ করেন ৷

ইআর