প্রথম ওয়ানডেতে মাত্র ১৮০ রান তাড়া করতে নেমেও ১৩ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকা ২৮৯ রান করায় জয়ের আশাটা ক্ষীণ হয়ে যায়। হতাশাটা দানা বাধে ওপেনিং ওভারেই উইকেট হারালে। পরে খেলায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যাটিং বিপর্যয়ে এড়াতে পারেনি তারা। ফলে ম্যাচ হারের সঙ্গে সিরিজ হারের পথে রয়েছে স্বাগতিকরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৩.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৫৩ রান করা মুশফিকুর রহিম সঙ্গে ০ রান নিয়ে ক্রিজে আছেন মাশরাফি।
বৃহস্পিতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটির সমস্যায় পড়ে বাংলাদেশ। ব্যক্তিগত রানের খাতা খোলার আগে ব্যাট নিয়ে মাঠ ছেড়েছেন শামসুর রহমান।
দ্বিতীয় জুটিতে ৫৫ রান করলে আশার আলো সঞ্চার হয় বাংলাদেশের সমর্থকদের। কিন্তু ১৫ রান করা মুমিনুল হকের পর এনামুল হকও (৪২) আউট হওয়ায় মুহুর্তের মধ্যে হতাশ হতে হয় তাদের। এরপর মুশফিক ও সাকিব ৫০-ঊর্ধ্বো জুটি গড়েন। তবে ২৪ রান করা সাবিক আউট হলে ইতি টানে তাদের ৫৩ রানের জুটি।
২২ গজের এক প্রান্তে দাঁড়িয়ে আছেন মুশফিক। কিন্তু অন্য প্রান্তে একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ। ফলে হারের পথে এগিয়ে যাচ্ছে তারা।
এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে শ্রীলংকা। দলের পক্ষে কুমার সাঙ্গাকারা ১২৮ রান করেছেন।
খেলা
হারের পথে বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে মাত্র ১৮০ রান তাড়া করতে নেমেও ১৩ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকা ২৮৯ রান করায় জয়ের আশাটা ক্ষীণ হয়ে যায়। হতাশাটা দানা বাধে ওপেনিং ওভারেই উইকেট হারালে।





