শ্রীলঙ্কার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে অনুশীলনের সময় হাতে চোট পাওয়ায় চট্টগ্রামের স্থানীয় হাসাপাতালে ভর্তি হয়েছেন। ক্যাচ ধরার সময় এ ঘটনা ঘটে।
শ্রীলঙ্কা দলের সমন্বয় কর্মকর্তা সাইদুল ইসলাম এফি জানিয়েছেন,ক্যাচ অনুশীলনের সময় চোট পেয়েছেন জয়াবর্ধনে। দুই আঙ্গুলের মাঝখানে কেটে গেছে। তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
টি-২০ সিরিজকে সামনে রেখে মঙ্গলবার বিকাল ৫ টায় অনুশীলনে নামে সফরকারী শ্রীলঙ্কা।
আগামীকাল বুধবার বিকেল ৫ টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ১১ ফেব্রুায়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
খেলা
মাহেলা জয়াবর্ধনে হাসপাতালে
শ্রীলঙ্কার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে অনুশীলনের সময় হাতে চোট পাওয়ায় চট্টগ্রামের স্থানীয় হাসাপাতালে ভর্তি হয়েছেন। ক্যাচ ধরার সময় এ ঘটনা ঘটে।