বিশ্বকাপের পর আবারও ব্যস্ত হয়ে উঠার অপেক্ষা বাংলাদেশ ক্রিকেটের। তবে হুটহাট শ্রীলঙ্কা সফরে গিয়ে ৩-০ ম্যাচের ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে টাইগাররা। সেই অস্বস্তিটা এবার কাটিয়ে উঠার পালা। 

কদিন পরেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে একটি টেস্ট ম্যাচ। এরপরই রয়েছে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সে উপলক্ষে দুটি সিরিজের জন্যই দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আজ মঙ্গলবার (এসিবি) তাদের অফিশিয়াল টুইটারে আফগানিস্তান স্কোয়াড প্রকাশ করেছে।

আফগানিস্তান টেস্ট দল:

রশিদ খান, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, ইকরাম আলি খিল, জহির খান, জাভেদ আহমাদি, সায়েদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, আফসার জাজাই, শাপুর জাদরান এবং কাইস আহমেদ।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড:

রশিদ খান, আসগর আফগান, মোহাম্মদ নবী, হযরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব উর রহমান, শরাফুদ্দিন আশরাফ, নাজিবউল্লাহ হাদরান, শহিদউল্লাহ কামাল, করিম জানাত, গুলবদিন নাইব, ফরিদ আহমেদ মালিক, শফিকউল্লাহ শাফাক, ফাজাল নিয়াজাই, দাওলাত জাদরান, নাভিন উল হক এবং রহমানউল্লাহ গুরবাজ।

এমআর