নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে ১১১ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। আর এটিই স্টার্কের ক্যারিয়ার সেরা বোলিং হয়ে গেল।

স্টার্কের আগের সেরা বোলিং ফিগার ছিলো ১৫৪ রানে ৬ উইকেট। ২০১২ সালে পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন স্টার্ক।

নটিংহ্যামে প্রথম ইনিংস ৬০ রানে অলআউট হয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। দলকে ম্যাচে ফেরাতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন অসি বোলাররা। তারপরও ৯ উইকেটে ৩৯১ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংলিশরা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া দলের সেরা বোলার ছিলেন স্টার্ক। ২৭ ওভার বল করে ১১১ রানে ৬ উইকেট শিকার করেন তিনি। অ্যাডাম লিথ, এ্যালিস্টার কুক, ইয়ান বেল, জো রুট, মার্ক উড ও জস বাটলারকে নিজেদের শিকার বানিয়েছেন স্টার্ক। এই নিয়ে চতুর্থবার পাঁচ বা ততোধিক উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন স্টার্ক।

জেডআই