নিজের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে পালিয়ে বাঁচলেন পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান উমর আকমল। মঙ্গলবার রাতে ছিল তার গায়ে হলুদের অনুষ্ঠান ছিল।
২৩ বছর বয়সী আকমলের বিয়ে ঠিক হয়েছে পাকিস্তানের কিংবদন্তি লেগ-স্পিনার আব্দুল কাদেরের কন্যা নুর আমনার সঙ্গে। লাহোরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। কিন্তু অনুষ্ঠানে কয়েকটি সরকারি আইন ভঙ্গ করে অবশেষে পালাতে বাধ্য হয়েছেন উমর।
পাঞ্জাবের নিয়ম অনুযায়ী শহরে রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলতে পারবে না এবং বিয়ের অনুষ্ঠাতে অতিথিদেরকে এক পদের বেশি খাবার পরিবশেন করতে পারবে না। কিন্তু এদিন দু’টি নিয়মই ভঙ্গ করে তারা।
রাত ১০টা পেরিয়ে মধ্যরাত পর্যন্ত এদিন চলে তাদের অনুষ্ঠান। মধ্যরাতে অনুষ্ঠানে হানা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তখন দুর্ব্যবহার শুরু করেন উমর ও তার পরিবার। স্থানীয় সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যাবহার করেন তারা। পুলিশ এক পর্যায়ে উত্তেজিত উমর আকমলকে আইন ভঙ্গ করার দায়ে গ্রেপ্তার করতে উদ্যোত হয়। স্থানীয় একটি টেলিভিশনের ভিডিও ফুটেজে এ সময় আকমল পিছিয়ে যেতে দেখা যায়।
পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে থাকেন তার দুই ক্রিকেটার ভাই কামরান আকমল ও আদনান আকমল। এই ফাঁকে জরুরি বহির্গমন রাস্তা দিয়ে কনে নিয়ে পালিয়ে যান উমর।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]