ভারতীয় প্রিমিয়ার লীগের "আইপিএলের" গ্রুপ পর্ব থেকে কারা বাদ পড়ছেন সে হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে। কার রান বেশি আর কার উইকেট- এ হিসাবও চলছে।

আর এরই মধ্যে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ‘ক্রিকেট ডটকম’আইপিএলের চলতি আসরের সেরা একাদশ তৈরি করেছে।

এখন পর্যন্ত খেরোয়াড়দের নৈপুণ্যের ওপর ভিত্তি করেই তারা এটা করেছে। আর এখানে জায়গা করে নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদে খেলা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

৭ ম্যাচে ২১.২৫ গড় ও ৬.৫৩ ইকোনোমি রেটে তিনি নিয়েছেন ৮ উইকেট। নিচে ‘ক্রিকেট ডটকম-এর সেরা একাদশ তুলে ধরা হলো-

ডেভিড ওয়ার্নার (সানরাইজার্স হায়দারাবাদ)

৭ ম্যাচে ৩৮৬ রান, ৭৭.২০ গড়, ১৬৮.৫৫ স্ট্রাইকরেট, সর্বোচ্চ ৯০ ও ফিফটি ৫টি।

বিরাট কোহলি (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর)

৭ ম্যাচে ৪৩৩ রান, ৭২.১৬ গড়, ১৩৭.০২ স্ট্রাইকরেট, সর্বোচ্চ : ১০০*, ১ সেঞ্চুরি ও ৪ ফিফটি।

রোহিত শর্মা (মুম্বই ইন্ডিয়ানস)

৯ ম্যাচে ৩৮৩ রান, ৬৩.৮৩ গড়, ১৩৭.২৭ স্ট্রাইকরেট, সর্বোচ্চ ৮৫* ও ৫ফিফটি।

এবি ডি ভিলিয়ার্স (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)

৭ ম্যাচে ৩২০ রান, ৪৫.৭১ গড়, ১৬৩.২৬ স্ট্রাইকরেট, সর্বোচ্চ ৮৩ ও ৩ ফিফটি।

গৌতম গম্ভীর (কলকাতা নাইট রাইডার্স)

৮ ম্যাচে ৩৩৯ রান, ৫৬.৫০ গড়, ১২৩.৭২ স্ট্রাইকরেট, সর্বোচ্চ ৯০* ও ৩ ফিফটি।

কুইন্টন ডি কক, উইকেটরক্ষক (দিল্লি ডেয়ারডেভিলস)

৬ ম্যাচে ১৯৯ রান, ৩৯.৮০ গড়, ১৬০.৪৮ স্ট্রাইকরেট, সর্বোচ্চ ১০৮, ১ সেঞ্চুরি ও ১টি ফিফটি।

ক্রিস মরিস (দিল্লি ডেয়ারডেভিলস)

৩ ম্যাচ ৯৩ রান, ৪৬.৫০ গড়, ২১৬.২৭ স্ট্রাইকরেট, সর্বোচ্চ ৮২* ও ১ ফিফটি।

মোহিত শর্মা (কিংস ইলেভেন পাঞ্জাব)

৭ ম্যাচে ১০ উইকেট, গড় ১৭.৬, ইকনোমি ৭.৭০, স্ট্রাইক রেট ১৩.৭০ ও সেরা: ৩/২৩।

মিচেল ম্যাকক্লোনঘান (মুম্বই ইন্ডিয়ানস)

৯ ম্যাচে ১৩ উইকেট, গড় ২১.১৫, ইকনোমি ৭.৯৭, স্ট্রাইক রেট ১৫.৯২ ও সেরা: ৪/২১।

মুস্তাফিজুর রহমান (সানরাইজার্স হায়দরাবাদ)

৭ ম্যাচে ৮ উইকেট, গড় ২১.২৫, ইকনোমি ৬.৫৩, স্ট্রাইক রেট ১৯.৫০ ও সেরা: ২/৯।

অমিত মিশ্র (দিল্লি ডেয়ারডেভিলস)

৬ ম্যাচে ৮ উইকেট, গড় ১৬.৮৭, ইকনোমি ৭.১০, স্ট্রাইক রেট ১৪.২৫ ও সেরা ৪/১১।

চলতি আইপিএলের সবচেয়ে আলোচিত নাম মুস্তাফিজুর রহমান। তাকে ডাকা হচ্ছে কখনও ‘কাটার মাস্টার’আর কখনও ‘ফিজ’বলে। বাঁহাতি এ পেসারের মজুদে আছে সব ধরলের ডেলিভারি।

কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২৪ বলের ১৭টিই তিনি ডট আদায় করে নেন। ৯ রানে তুলে নেন ২ উইকেট। এবারের আসরে সবচেয়ে বৈচিত্রময় বোলার তিনি।

এসএম