রোবাবার সিরি-আ লীগে মৌসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে এসি মিলান ও ইন্টার মিলান। আর এই ম্যাচের মাধ্যমে প্রাপ্ত অর্থ ইউরোপ জুড়ে শরণার্থীদের সাহায্যার্থে দান করার আহবান জানিয়েছেন এসি মিলানের কোচ সিনিসা মিহাইলোভিচ।
স্থানীয় একটি পত্রিকায় মিহাইলোভিচ তার এই প্রস্তাবের বিষয়টি প্রকাশ করেন। সেখানে তিনি বলেছেন, শরণার্থীদের সাহায্যার্থে মিলান এগিয়ে আসার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বন্ধু রবার্তো মানচিনিকে বলতে চাই দারুন এক কঠিন সময়ের সাথে আমরা লড়াই করছি। যে দলই জিতবে তারাই ডোনেশন হিসেবে এই অর্থ দান করবে। তবে ম্যাচ দুটি যদি টাই হয় তবে এই অর্থ ভাগ হবে না, বরং দুইবার করে দান করা হবে।
মিহাইলোভিচ আরো জানিয়েছেন, মিলান ফাউন্ডেশন ইতোমধ্যেই বিভিন্ন ধরনের সেবা মূলক কাজ করেছে। কিন্তু এই ধরনের কার্যক্রমের মাধ্যমে উভয় দলের খেলোয়াড় ও সমর্থকরাই উৎসাহিত হবে।
সার্বিয়ান এই কোচ জানিয়েছেন, ১৯১২-‘১৩ সালে বলকানস যুদ্ধের সময় তার পরিবারের অনেক সদস্য এভাবে পালিয়ে নিজেদের জীবন রক্ষা করেছিল। তাই তিনি এই ধরনের পরিস্থিতি যে একটি পরিবারের জন্য কি ভয়াবহ সে সম্পর্কে বেশ ভালই উপলদ্ধি করতে পারছেন।
জেডআই





