মূল খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় লিওনেল মেসির জায়গা নেওয়ার জন্য নেইমার শিগগিরই প্রস্তুত হয়ে যাবেন বলে মনে করেন ক্লাবটির সাবেক স্ট্রাইকার লুইস গার্সিয়া।
বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আর ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নেইমারকে পেতে চাইছে বলে গত অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। তবে গার্সিয়ার ধারণা, নেইমার বার্সেলোনা ছাড়বেন না।
এ প্রসঙ্গে গার্সিয়া বলেন, “সে বার্সেলোনায় সুখে আছে। আমি মনে করি, আমরা ধরে নিতে পারি যে, সে ২০২১ সাল পর্যন্ত নতুন চুক্তি করছে। আর সে জানে, মেসির বয়স এখন ২৮। দুই বা তিন বছরের মধ্যে নেইমার তারকা হবে। আমি এটা মনে করি। তবে এটা সম্ভব। সে আলোটা তার উপর নিতেও পেরেছে।”
গার্সিয়া আরও বলেন, “এমন নয় যে, নেইমার মেসি বা লুইস সুয়ারেসের ছায়ায় আছে। দলের কাছে গুরুত্ব পেয়েছে সে। তারা জানে, সে বার্সেলোনার একজন মূল খেলোয়াড়।”
নেইমার বার্সেলোনায় কেন সুখে আছেন সেই ব্যাখ্যাও দিয়ে গার্সিয়া বলেন, “আমি মনে করি সমর্থকেরা আর কোচ দলে তাকে সেই গুরুত্ব দিয়েছে। এই কারণেই সে খুব সুখী।”
এমআইএস।





