তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী ভারতকে ৭৯ রানের বড় ব্যবধানে পরাজিত করায় বাংলাদেশ কিক্রেট দলকে অভিনন্দন জানিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবীদের একটি সংগঠন জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতি।

শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মো. ফারুক হোসেন ও সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল্লা আল বাকী মাশরাফির দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তারা বলেন, বাংলাদেশের ক্রিকেট দলের জয়লাভে সারাদেশের সকলেই আনন্দিত ও মুগ্ধ, মাশরাফির দল আরো এগিয়ে যাক।

এআর