ইংলিশ প্রিমিয়ার লিগে ইডেন হ্যাজার্ডের হ্যাটট্রিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে চেলসি। শনিবার নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে প্রতিপক্ষ নিউক্যাসেলের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে তারা।
এদিন খেলার ২৭ মিনিটে গোলের সূচনা করেন হ্যাজার্ড। এর সাত মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করার সাথে দলের লিডকেও ডাবলে নিয়ে যান তিনি।
২-০তে এগিয়ে থাকা চেলসিকে বিরতির পর আরেকটি গোল উপহার দেয় সফরকারীরা। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে এ গোলটি করেন আগের দুই গোল করা হ্যাজার্ড। সেই সঙ্গে চেলসির হয়ে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন বেলজিয়ামের তারকা।
এদিকে রাতের অন্য ম্যাচে নরউইচ সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। আর লিভারপুলের কাছে ৫-১ গোলে হেরেছে শীর্ষে থাকা আর্সেনাল।
এই জয়ের ফলে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠেছে চেলসি। এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। এদিকে ড্র করেও ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
খেলা
হ্যাজার্ডের হ্যাটট্রিকে শীর্ষে চেলসি
ইংলিশ প্রিমিয়ার লিগে ইডেন হ্যাজার্ডের হ্যাটট্রিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে চেলসি। শনিবার নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে প্রতিপক্ষ নিউক্যাসেলের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে তারা।