ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমটি ভাল কাটেনি এক সময় দাপট দেখানো ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমেও বাজে অবস্থা। এমন ক্লাবে জার্মান তারকা থমাস মুলারের যোগ দেয়ার গুঞ্জন উঠেছিল। কিন্তু গত দুটি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা এই তারকা জানিয়েছেন, কখনো ইউনাইটেডে খেলতে চাননি তিনি।

গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে মুলার বলেন, "আমি জানি এই মৌসুমে অনেক খেলোয়াড়কে দলে নেয়ার বিষয় আগ্রহী ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু আমি কখনো সেখানে যাওয়ার স্বপ্ন দেখিনি। ২০১৯ সাল পর্যন্ত আমি যুক্তি বৃদ্ধি করেছি। বায়ার্ন এখানেই আমার ভবিষ্যৎ দেখেছিল। তাই সিদ্ধান্ত নেয়া আমার জন্য সহজ ছিল।'

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই