এশিয়া কাপের ‘অলিখিত সেমিফাইনালে’ পাকিস্তানের বিপক্ষে মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল।

সুপার ফোরের এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৩০তম হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। এদিকে মুশফিককে দারুণ সঙ্গ দিচ্ছেন নবাগত মোহাম্মদ মিথুন।

দলের বিপদের মুহূর্তে ব্যাট হাসলো মোহাম্মদ মিথুনেরও। এশিয়া কাপে দ্বিতীয় বারের মতো হাফ সেঞ্চুরি করেছেন এই ব্যাটসম্যান।   

বাংলাদেশের রান মেশিন খ্যাত মুশফিকুর রহিম হাফ সেঞ্চুরি করতে বল খেলেছেন ৬৮টি। যেখানে ৫টি দৃষ্টিনন্দন চারের মার ছিল।   

এদিন মোহাম্মদ মিথুন হাফ সেঞ্চুরি করতে বল খেলেছেন ৬৬টি। যেখানে ৩টি দৃষ্টিনন্দন চারের মার ছিল।

তাদের দুজনের ব্যাটে ভর করে আপাতত শুরুর ধাক্কাটা সামলেছে বাংলাদেশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩১.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৪৪ রান।  মুশফিকুর রহিম- ৭২ (৮৭), মোহাম্মদ মিঠুন- ৫৪ (৭৯)।  

আজ (২৬ সেপ্টেম্বর) আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়েনেমে প্রথমেই ৩ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। শূন্য রানে ফিরে যান সৌম্য। আর মুমিনুল ৫ রানে সাজঘরের পথ ধরেন। এই আসা যাওয়ার তালিকায় নাম লেখান লিটন দাস। তিনি ৬ রান করেন।

এই ম্যাচে নেই সাকিব আল হাসান। আঙুলের পুরানো চোট ফিরে আসায় খেলছেন না এই শীর্ষ অলরাউন্ডার। দলে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। সাকিব ছাড়াও বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাজমুল ইসলাম অপু।  

শান্তর জায়গায় ঢুকেছেন সৌম্য সরকার। আর সাকিবের বদলে একাদশে মুমিনুল হক। রুবেল হোসেন এসেছেন অপুর জায়গায়।  

আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরে আগের ম্যাচে নাটকীয় জয়ের উল্লাস করে বাংলাদেশ। এবার এশিয়া কাপে তৃতীয়বার ফাইনালে ওঠার আনন্দে মাততে চায় মাশরাফি বিন মর্তুজারা।

বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, জুনাইদ খান, শাহীন শাহ আফ্রিদি।

মুস্তাঈন