টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সাকিবের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকা দলীয় ৩৭ রানেই প্রথম দুই উইকেট হারিয়েছে। দলীয় ২৩ রানে উদ্বোধনী জুটি ভেঙে দেয়ার পর স্বাগতিকদের ৩৭ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। জেপি ডুমিনিকে (৪) দ্বিতীয় শিকারে পরিণত করেন টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়ক অধিনায়ক সাকিব আল হাসান।

রোববার পচেফস্ট্রুমে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাট করতে নেমে রানেই প্রথম উইকেট হারায়। সাকিবের বল ঠিকমত খেলতে না পেরে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এম মোসেহলি (৫)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ১২ ওভারে ৩ উইকেটে ৯৫রান সংগ্রহ করেছে।

আজকের ম্যাচে শফিউলের বদলে চূড়ান্ত একাদশে লিটন দাস।

টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশ তেমন প্রতিরোধই গড়তে পারেনি। তবে প্রথম টি-২০ ম্যাচে লড়াই করে হেরেছে বাংলাদেশ।

মিডল অর্ডারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে জয়ের আশা দেখিয়েও শেষ পর্যন্ত ২০ রানে হারে বাংলাদেশ। প্রথম টি-২০ ম্যাচে তিনজন পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাদের মধ্যে তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম বল হাতে একেবারে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রুবেল হোসেন কিছুটা ভালো করেছেন।

একাদশ :
বাংলাদেশ : ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকা : মাঙ্গালিসো মোসেহলি, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, (অধিনায়ক), ডেভিড মিলার, ফারহান বেহারডিন, আন্দিলে ফেহলাকোয়ায়ো, রবি ফ্রাইলিংক, অ্যারন ফাঙ্গিসো, বিউরান হেনড্রিক্স, ডোয়াইন প্রিটোরিয়াস ।

এএস