ত্রি-দেশীয় সিরিজে দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বুধবার (১৭ জানুয়ারি) সকালে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হয়। দুপুর ১২টার দিকে খেলাটি শুরু হবে।

আর এই ম্যাচের মধ্য দিয়েই সবচেয়ে দ্রুততম ১০০ ম্যাচ আয়োজনকারী হিসেবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশের এই ক্রিকেট স্টেডিয়াম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এ পর্যন্ত ম্যাচ আয়োজন করেছে ৯৮টি। ২০০৬ সালের ডিসেম্বরে বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে অভিষেক হয় এই ক্রিকেট স্টেডিয়ামের।

১১ বছর এক মাসে সর্বনিম্ন সময়ে এই মাইলফলক স্পর্শ করবে শের-ই-বাংলা স্টেডিয়াম।

এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, সিডনি ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, হারারে স্পোর্টস ক্লাব ও কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম ১০০ ওয়ানডে আয়োজনের এই মাইলফলক স্পর্শ করে।