দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ধীর গতির বোলিং করার জন্য ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক ওভার বল করতে নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় নিয়েছে ড্যারেন সামির দল। ফলে আইসিসির এমিরেটস এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই জরিমানা ধার্য করেন।
আইসিসির নিয়মানুযায়ী, এক ওভার বল করতে নির্ধারিত সময়ের বেশি সময় নিলে খেলোয়াড়দের ম্যাচ ফি'র ১০ শতাংশ জরিমানা করা হয়। আর অধিনায়ককে ডাবল জরিমানা করা হয়।
স্যামিকে ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাকিদের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ড্যারেন সামি অপরাধ স্বীকার করে শাস্তি নেমে নিয়েছেন। তাই শুনানির দরকার হয়নি।
স্যামি অধিনায়ক থাকাকালে আগামী ১২ মাসের মধ্যে আবার এই ধরনের অপরাধ করলে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে।
জেডআই





