বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে। প্রথম দিন জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তামিম (৭৪) ও সাকিব (১৩) রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছেন।

প্রথম দিন জিম্বাবুয়ের বোলাররা বাংলাদেশের ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন। শামসুর রহমান ২ রান করে চিগুম্বুরার বলে এলবিডব্লিউ হয়ে সাঝঘরে ফেরেন। এরপর মুমিনুল হক ৩৫ রানে করে পানিয়াঙ্গার বলে রির্টান ক্যাচ দিয়ে বিদায় নেন। শেষ বিকেলে ৫৬ রান করে পানিয়াঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম টেস্টের দল থেকে বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। পেসার আল আমিনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন রুবেল হোসেন। অন্যদিকে জিম্বাবুয়ে দলে হয়েছে তিনটি পরিবর্তন।

৩ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বাংলাদেশে তৃতীয় ও শেষ টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক),তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত হোসেন, শামসুর রহমান, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ে দল : ব্রেন্ডন টেইলর (অধিনায়ক),সিকান্দার রাজা, ব্রায়ান চারি,হ্যামিল্টন মাসাকাদজা, ম্যালকম ওয়ালার, ক্রেইগ আরভিন, এল্টন চিগুম্বুরা, রেজিস চাকাভা, তিনাশে পানিয়াঙ্গারা, নাতশাই মুশাঙ্গুয়ে, তেন্দাই চাতারা।

এএইচ