ব্রাজিলের সাথে ৩-০ হারের পর রাশিয়া বিশ্বকাপে টিকে থাকা নিয়ে সন্দেহ দেখা দেয় আর্জেন্টিনার।বাচাই পর্বে লেটিন আমেরিকার দল হিসেবে ৬ নাম্বারে চলে যায় আর্জেন্টিনা।
রাশিয়া বিশ্ব কাপে খেলতে পারবে কিনা তা নিয়ে দেখাদেয় সন্দেহ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পরের ম্যাচে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটি ছিল লিওনেল মেসিময়।
নিজে দুর্দান্ত একটি গোল করেছেন, করিয়েছেন বাকি দুটি। মেসির জাদুতে কলম্বিয়াকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয়ার লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকলো আর্জেন্টিনা।
এর ফলে সদ্য প্রকাশিত ফিফার র্যাঙ্কিংয়ে শীর্ষেই থাকলো আর্জেন্টিনা। এদগার্দো বাউজার দলের সংগ্রহ ১৬৩৪ পয়েন্ট।
র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে ব্রাজিল। সেলেকাওদের বর্তমান অবস্থান দুইয়ে। নেইমারদের সঞ্চয় ১৫৪৪ পয়েন্ট।
ব্রাজিলের ঠিক পরেই অর্থাৎ তালিকার তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। বিশ্বচ্যাম্পিয়নদের ঝুলিতে জমা আছে ১৪৩৩ পয়েন্ট।
আর ১৪০৪ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির অবস্থান চতুর্থ। বেলজিয়াম রয়েছে পাঁচে। তাদের অর্জন ১৩৬৮। বাংলাদেশের অবস্থান ১৮৩তম স্থানে। পয়েন্ট সংখ্যা ৮৪।
মাহমুদ.





