আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পেলেন মাশরাফি বিন মর্তুজা। অধিনায়ক মুশফিকুর রহিমের ইনজুরির কারণে শনিবার তাকে এ দায়িত্ব দেয়া হয়। বিসিবি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ম্যাচ দুটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের টি-টোয়েন্টিতে নতুন খেলয়ার হিসাবে দলে ডাক পেলেন  মো. মিথুন ও সাব্বির রহমান।
বিসিবি টি-টোয়েন্টি জন্য ১৫ সদস্যর নাম ঘোষনা করেছে এরা হলেন : মাশরাফি বিন মর্তুজা অধিনায়ক ,তামিম ইকবাল সহকারী অধিনায়ক, এনামুল হক, শামসুর রহমান, মো. মিথুন, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসাইন, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, আরাফাত সানী, ফরহাদ রেজা, , রুবেল হোসেন ও আল আমিন।
মুশফিকের বাহাতের কনিষ্ট আঙ্গুলে ফাটল দেখা দেওয়ায় তাকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখেনি বিসিবি ।
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // এএস[/b]