ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয় মৌসুমে ৩০ বা এর বেশি গোল করার গৌরব অর্জন করেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

শনিবার লিগে এইবারের বিপক্ষে রিয়ালের ৪-০ গোলের জয়ের ম্যাচে একটি গোল করেন রোনালদো।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১৯ মিনিটে গোলটি করেন রিয়াল ফরোয়ার্ড।

চলতি মৌসুমে লিগে পর্তুগিজ মহাতারকার এটা ৩০তম গোল। এ নিয়ে টানা ছয় মৌসুমে লিগে ৩০ বা এর বেশি গোল করার অনন্য কীর্তি গড়লেন সিআর-সেভেন।

২০১০-১১ মৌসুমে ৩৮ ম্যাচে ৪০ গোল করেছিলেন রোনালদো। এরপর ২০১১-১২ মৌসুমে ৩৪ ম্যাচে ৪৬ গোল, ২০১২-১৩ মৌসুমে ৩৮ ম্যাচে ৩৪ গোল, ২০১৩-১৪ মৌসুমে ৩০ ম্যাচে ৩১ গোল, ২০১৪-১৫ মৌসুমে ৩৫ ম্যাচে ৪৮ গোল আর চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩২ ম্যাচে ৩০ গোল।

ওএফ