টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লড়াই শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০০ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। কম যায়নি নিউজিল্যান্ডও। তবে জয়ের বন্দরের কাছাকাছি এসে তরী ডুবেছে তাদের। হাড্ডাহাড্ডি লড়াই করে মাত্র ৩ রানে হেরেছে কিউইরা।
বুধবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জর্জ বেইলি। মাঠে নেমেই ঝড়ো ব্যাটিং শুরু করেন ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চ। মাত্র ৮ ওভারে ১১৩ রান সংগ্রহ করেন তারা।
এরপর তারা দুই জন মাঠ থেকে উঠে যান। ২৬ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৫ রান করেন ওয়ার্নার আর ২২ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৪৭ রান করেন ফিঞ্চ। তাদের রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
জবাবে নিউজিল্যান্ডও মারমুখী ব্যাটিং শুরু করে। দলীয় ৩৭ রানে প্রথম উইকেট হারালেও ম্যাককালামকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ওপেনার মার্টিন গাপটিল। ম্যাককালাম ১৮ বলে ৪টি চার ও দুটি ছক্কায় ৩৭ রান করে আউট হন। পরে ৩৪ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬২ রান করা গাপটিল আউট হলে দ্রুতই আরো দুটি উইকেট হারায় তারা।
পরে কোরি অ্যান্ডারসন ও লুক রঞ্চি দলকে ফের আশা দেখান। কিন্তু শেষ ওভারে দুটি উইকেট হারানোয় মাত্র ৩ রানের জন্য হেরে যায় কিউইরা। অস্ট্রেলিয়া বোলার স্টার্ক, হগ, মুইরহেড ও নিল প্রত্যেকে দুটি করে উইকেট পান।
খেলা
২০০ রানের ম্যাচে ৩ রানে জিতল অসিরা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লড়াই শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০০ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। কম যায়নি নিউজিল্যান্ডও।





